• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

সিপিডির কাছে ব্যাখ্যা চাইল বিজিএমইএ

ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি ও তথ্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন
দেশ টিভি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি ও তথ্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম সদস্য, দারিদ্র্যসীমা ও খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব পুনর্বিবেচনার পাশাপাশি শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ১৯ নভেম্বর সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরে বিজিএমইএ।

চিঠিতে বলা হয়, সিপিডি পাঁচটি গবেষণার মধ্যক ব্যবহার করে পোশাকশ্রমিক পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। তবে বিজিএমইএর মতে, মধ্যকের পরিবর্তে গড় হিসাব ব্যবহার করা অধিক যুক্তিসংগত। সিপিডির ২০২৩ সালের নিজস্ব জরিপেও শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা ৩ দশমিক ৭ জন এবং উপার্জনক্ষম সদস্য দুজন পাওয়া গিয়েছিল। বিবিএসের তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালের ৪ দশমিক ৬৬ থেকে ২০২৩ সালে ৩ দশমিক ৯৬ জনে নেমেছে।

দারিদ্র্যসীমার হিসাব নিয়েও আপত্তি জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির মতে, পুরো পোশাকশিল্পের জন্য শুধু ঢাকা শহরের উচ্চ দারিদ্র্যসীমা বিবেচনা না করে অঞ্চলভিত্তিক কারখানা ও রপ্তানির ঘনত্ব অনুযায়ী ওজনভিত্তিক গড় নির্ধারণ করা উচিত। তাদের দাবি, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা শহরের কারখানাগুলো থেকে মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ এসেছে।

এ ছাড়া খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করায় একই ব্যয় দুবার গণনার আশঙ্কা রয়েছে। কারণ, খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাবেই আবাসন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে বলে মনে করে সংগঠনটি।

চিঠিতে আরও বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলেও পরবর্তী বার্ষিক ইনক্রিমেন্ট, বিশেষ করে ২০২৪ সালের ৯ শতাংশ ইনক্রিমেন্ট বিবেচনায় নেওয়া হয়নি। শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরি সম্পর্কেও সিপিডির সুস্পষ্ট মূল্যায়ন চেয়েছে বিজিএমইএ।

শিল্পের আর্থিক পরিস্থিতি তুলে ধরে সংগঠনটি জানায়, গত তিন বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। বিপরীতে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকঋণের সুদহার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে রপ্তানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ এবং বন্ধ হয়েছে ২৮৭টি পোশাক কারখানা।

চিঠিতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে মজুরি বৃদ্ধির তুলনাও তুলে ধরা হয়। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে ৫৯, ভিয়েতনামে ৫৪ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন

ঢাকায় শুরু প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো

রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার

পাহাড়ের ব্যবসায় নতুন সম্ভাবনা, খাগড়াছড়িতে প্রথম আমদানি এলসি

সংগঠনটির মতে, গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিনিয়োগ হ্রাস, নীতির অস্থিরতা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতাকে চাপে ফেলছে।

এ পরিস্থিতিতে ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি শিল্পের গড় মজুরি ব্যয়, উৎপাদন খরচ ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়গুলো সামগ্রিকভাবে বিবেচনার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। একই সঙ্গে স্বচ্ছ, যৌক্তিক ও তথ্যনির্ভর মজুরি নির্ধারণ কাঠামো তৈরিতে সিপিডির সহযোগিতা চেয়েছে সংগঠনটি।

এমজে

  • পোশাকশ্রমিক
  • সিপিডি
  • বিজিএমইএ
এ সম্পর্কিত আরও খবর
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির নতুন প্রস্তাব সিপিডির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির নতুন প্রস্তাব সিপিডির
মজুরি ঘোষণা যেদিনই হোক, কার্যকর হবে ১ ডিসেম্বর থেকে: বোর্ড চেয়ারম্যান
মজুরি ঘোষণা যেদিনই হোক, কার্যকর হবে ১ ডিসেম্বর থেকে: বোর্ড চেয়ারম্যান
পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব
পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব
ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড
ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X